ইয়াসের জেরে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি
দি নিউজ লায়ন; ইয়াস আর কোটালের জলচ্ছাসে হাওড়া গ্রামীণ এলাকার ৭ টি ব্লকের চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর রূপনারায়ণ ও ভাগীরথী নদীর তীরে থাকা প্রায় ১৮৩৯.৬৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।
হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর ঘূর্ণিঝড়ের পাশাপাশি নদীতে জলচ্ছাসে উলুবেড়িয়া ১ নং,শ্যামপুর ১ ও ২ নং, বাগনান ১ও ২ নং, আমতা ২ নং এবং সাঁকরাইল ব্লকে সবজি চাষের পাশাপাশি ফুল ও পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বেগুন, ঝিঙে,পটলের পাশাপাশি বাদম, তিল, পাট,মাগ ডাল চাষেও ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর সব ব্লকেই সবজি চাষে ক্ষতি হলেও আমতা ২ নং,শ্যামপুর ও বাগনানের দুটি ব্লকে পাট, তিল বাদাম চাষে ক্ষতি হয়েছে।
অন্যদিকে বাগনানের দুটি ব্লকে ফুল চাষে ক্ষতির পাশাপাশি বাগনান, শ্যামপুর ও উলুবেড়িয়া ১ নং ব্লকে পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি সাঁকরাইল ব্লকে মুগ ডাল চাষেও ক্ষতি হয়েছে। গ্রামীণ এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্ক হাওড়া জেলা পরিষদের কৃষি কমাধক্ষ্য রমেশ পাল জানান প্রাথমিক হিসাব অনুযায়ী সাড়ে ১৪ কোটি টাকার সবজি ফুল ও পান চাষে ক্ষতি হয়েছে।

Post a Comment